ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। রোববার (সেপ্টেম্বর ২২) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা-স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়াতে ইরানের আগ্রহের কথা জানান।
প্রধান উপদেষ্টা ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করায় ইরানকে ধন্যবাদ দেন।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪