রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ৩০ বাড়িঘর ভাঙচুর, আহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাক্ষ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, চর ব্রাহ্মনদী গ্রামের বিএনপি কর্মী কাওসার সরদারের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী তৈয়ব হাওলাদারের সঙ্গে স্থানীয়ভাবে বিরোধ চলছিল।

এরই জেরে সকালে তৈয়ব হাওলাদারের নেতৃত্বে কাওসার সরদারের বসতঘরসহ তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় ২০টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে হামলায় আহত হন কমপক্ষে ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পর পালিয়েছে অভিযুক্তরা। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলা ও আগুন দেয়ার ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit