সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭

মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত-এই চার দেশের জোট কোয়াড-এর চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। 

কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তায় চার দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট বা স্ট্র্যাটেজিক গ্রুপ ‘কোয়াড’ নামেই পরিচিত। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। 
 
নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিক্রম মিশ্রিকে প্রশ্ন করেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না। জবাবে তিনি বলেন, ‘আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থসংশ্লিষ্ট হতে পারে। কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’
 
এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মাসে বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদি। সে সময় এক এক্স বার্তায় তিনি বলেছিলেন, ফোনালাপে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit