মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ভোট দিলেন তিন বোন সুচন্দা ববিতা ও চম্পা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট দেন সাধারণ মানুষ। এর পাশাপাশি ভোটে অংশ নেন বিনোদন জগতের তারকারাও। সেই ধারাবাহিকতায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ঢালিউডের তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। 

আজ দুপুরে দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তারা। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে—এটাই চাই। 

এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাও ভোট দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ, আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। তবে কাকে ভোট দিয়েছেন তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে ঠিক কোন নির্বাচনি আসন থেকে ভোট দিয়েছেন, তাও উল্লেখ করেননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit