রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

তোফাজ্জল হত্যার প্রতিবাদে তারকাদের ফেসবুক পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : তোফাজ্জল হত্যার নিন্দা প্রকাশ ও মর্মান্তিক এ হত্যার বিচার চেয়ে এর আগে মুখ খুলেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা আশফাক নিপুন, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, চিত্রনায়িকা মৌসুমি হামিদ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, সংগীতশিল্পী হাসান সানিসহ অনেকে।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জাও সরব হয়েছেন সোশ্যাল ওয়ালে। ফেসবুক পোস্টে তমা মির্জা লিখেছেন, ‘নিহত তোফাজ্জল কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ, কেমন ব্যক্তি ছিল, মানসিকভাবে সুস্থ ছিল কি ছিল না জানতে চাই না। ওনারাই বা (খুনিরা) কেন এমন করল? কীভাবে করল? কোন পরিস্থিতিতে করল, শুনতে চাই না। আমি শুধু জানতে চাই, শুনতে চাই- তোফাজ্জল ন্যায়বিচার কি পেল?’ ব্রাকেটে এও উল্লেখ করেন, ‘এবং সেটি অনতিবিলম্বে’।

এর আগে তমা মির্জা মারপিটের আঘাতে বিপর্যস্ত তোফাজ্জলের নিথর দেহ পরে থাকার একটি প্রতীকী ছবি শেয়ার করেন। সেখানে তমা লেখেন, ‘আমি বিচার চাই’। 
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনাকে লজ্জার ও বেদনার বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী।

নির্মাতা আশফাক নিপুনও নতুন দেশের দাবিতে একনিষ্ঠ ভূমিকা পালন করেন। কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করেন তিনি। তোফাজ্জলের ঘটনায়ও বেশ ব্যথিত হয়ে লেখেন, ‘আমি শুধু তাদের মায়েদের কথা ভাবি। এই যে তোফাজ্জল নামের এক মানসিকভাবে অপ্রকৃতিস্থ যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেলল, আমি ভাবি তোফাজ্জলের মা সেটা দেখতে পেলে কী করতেন?’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’
ক্ষোভ প্রকাশ করে মৌসুমি হামিদ তার ফেসবুকে লেখেন, ‘আমি তোফাজ্জল হত্যার বিচার চাই। এই হাতের ওপর লাঠি রেখে যারা ওর হাত পাড়াচ্ছে? পা দুইটা থেঁতলায় ফেলছে মারতে মারতে? এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’
 
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ওই ৮ জনের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit