মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায়। ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুতসহ লেবাননজুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে অনুরোধ করছে।

অন্যদিকে, বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যা কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। সেকারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবাননে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে।

এছাড়াও লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দক্ষিণ লেবানন, সিরিয়ার সীমান্তের কাছাকাছি এলাকা এবং শরণার্থী বসতি ত্যাগ করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

 কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit