সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী বোচাগঞ্জ পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন   নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, জলবিদ্যুতের ৫ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ২০৪ মেগাওয়াট বিদ্যুৎ অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ নওগাঁর পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত কংস নদীর ভাঙন রোধে,বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন একটি বল, কোটি মানুষের বিশ্বাস বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

খাবারে জীবন্ত ইঁদুর, ডেনমার্কে ফ্লাইটের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজি : এক যাত্রীর খাবার থেকে জীবন্ত ইঁদুর বের হয়ে আসায় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটের জরুরি অবতরণ করতে হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।

ওই ফ্লাইটে উপস্থিত জার্ল বোরস্ট্যাড নামক একজন যাত্রী বিবিসি নিউজ চ্যানেলকে বলেন, তার পাশে বসা এক নারী যাত্রীর খাবারের বাক্স খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে।

উড়োজাহাজটি নরওয়ের রাজধানী অসলো থেকে স্পেনের মালাগায় যাচ্ছিল। কিন্তু ইঁদুরবিপত্তিতে পড়ে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

পরে যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেওয়া হয়।

সাধারণত বৈদ্যুতিক তার চিবানো প্রতিরোধ করতে এয়ারলাইনসগুলো কঠোরভাবে ইঁদুর উপদ্রব ঠেকানোর চেষ্টা করে থাকে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit