মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

গ্রেফতার দেখানোর পর কারাগারে ব্যারিস্টার মেহেদী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজি : রাজধানীর আদাবর থানার পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন, সকাল সাড়ে ৮ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। এরপর আসামি মেহেদী হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। 

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে গত ১০ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। 

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১ টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়।  এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit