মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মনির খানের গানে ফুটে উঠলো বন্যার্তদের সংগ্রাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

বিনোদন ডেস্ক : বন্যার্তদের বেঁচে থাকার সংগ্রাম আর যন্ত্রণা ফুটে উঠেছে সংগীতশিল্পী মনির খানের গাওয়া একটি গানে। ‘বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে’ শিরোনামের গানটি লিখেছেন আমিরুল ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে আমিরুল ইসলাম জানিয়েছেন, গানটি মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোরে’ প্রকাশ পেয়েছে। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার।

গীতিকার আমিরুল বলেন, “এই গানের কথায় বন্যা কবলিত মানুষের সীমাহীন দুঃখ, কষ্ট, ক্ষুধা, মৃত্যু, আর্তনাদ ও হাহাকারের চিত্র ফুটে উঠেছে। সব স্তরের মানুষের কাছে এটি একটি মানবিক আবেদন, যেন তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।”

গানটি দর্শক-শ্রোতাদের স্পর্শ করবে বলে আশা করছেন আমিরুল। ‘বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে’ গানটি নিয়ে মনির খান বলেন, “এর আগে ২০০৭ সালে আলম আরা মিনু, ফারজানা মিলি, গোলাম সারোয়ার এবং আমি সমবেত কণ্ঠে এই গানটি গেয়েছিলাম।

“সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গিয়ে বানভাসি মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখে এই গীতিকবিতার সাথে হুবহু মিল খুঁজে পাই। তাই নতুনভাবে একক কণ্ঠে গেয়ে গানটি উপহার দিলাম। আশা করছি গানটি ভালো লাগবে সবার।” সংগীত পরিচালক গোলাম সারোয়ার মনে করেন, কিছু কিছু গান জীবনের কথা বলে। এটি তেমনই একটি গান।

মনির খান ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ নামে একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। তার প্রথম অ্যালবামই সাড়া ফেলেছিল। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে তিনি ৪২টি একক অ্যালবাম এবং তিনশর বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া সিনেমার গানেও প্লেব্যাক করেছেন মনির খান। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই গায়ক।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit