শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬

চৌগাছায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় যশোর জেলার নবাগত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাস। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ নানা পেশার প্রতিনিধিরা তাদের মতামত ব্যাক্ত করেন।

সভায় জেলা প্রশাসক মহোদয় তার বক্তৃতায় বলেন, আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেবলমাত্র ব্যাক্তি আর সময় পরিবর্তন নয় সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশ স্বাধীনের ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত স্বাধীনতা পাইনি জাতি, তাইতো ছাত্রজনতা আবারো ২০২৪ সালে এসে দেশ স্বাধীন করলো। তিনি আরো বলেন, শিক্ষা বাড়লে মাদক কমবে, চোরাচালান কমবে এজন্য শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর কথা বলছি। তিনি সরকারি কর্মকর্তাদের বলেন, যদি আমরা নিজেদেরকে শুধরে নিতে না পারি তাহলে আমরা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবো। তিনি কর্মকর্তাদেরকে সাধারণ নাগরিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নির্দেশনা দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মাওলানা , নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার কামাল আহমেদ, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুল কদর, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহসভাপতি রহিদুল খান, সাধারণ স¤পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাছিন আহমেদ,আজিমুর রহমান সোহান,রাশিদুল ইসলাম রিতম,প্রধান শিক্ষক আজিজুর রহমান, শওকত আলী, সাংবাদিক কালিমুল্লাহ সিদ্দিক, আব্দুল মান্নান, শ্যামল দত্ত, ফয়সাল আহমেদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit