বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

ফেরাটা রাঙাতে পারলেন না রসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : সিরি’আর নতুন মৌসুমের শুরুটা একেবারেই বাজে হয়েছে রোমার। প্রথম চার ম্যাচের সবগুলোতেই হেরেছে দলটি। ক্লাবের এমন ব্যর্থতার পর রসিকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় রোমা। বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে রসিকে অব্যাহতি দেয়ার খবর জানিয়েছে ক্লাবটি। 

বিবৃতিতে রোমা জানিয়েছে, ‘আমরা ঘোষণা করছি যে ড্যানিয়েল ডি রসিকে মূল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সর্বোত্তম স্বার্থে ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন মৌসুম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যত দ্রুত সম্ভব, আমরা কাঙ্ক্ষিত পথে ফিরতে চাই।’
 
রসিকে ধন্যবাদ জানিয়ে ক্লাবটি আরও লিখেছে, ‘রসি আপনাকে আন্তরিক ধন্যবাদ। সাম্প্রতিক মাসগুলোতে কাজের ক্ষেত্রে আপনি যে আবেগ ও নিবেদন দেখিয়েছেন, সব সময়ই এ ক্লাবের আপন হয়ে থাকবেন।’
 
চলতি বছরের জানুয়ারিতে হোসে মরিনহোকে সরিয়ে রোমার কোচের দায়িত্ব তুলে দেয়া হয় ড্যানিয়েল ডি রসির হাতে। তার অধীনে ৩০ ম্যাচ খেলে ১৪টিতে জয় পেয়েছে রোমা। ৭ হারের বিপরীতে ড্র করেছে ৯টিতে। গত মৌসুমে লিগে ষষ্ঠ হয়ে এবারের উয়েফা ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে রোমা। ডি রসির কোচিংয়ে সর্বশেষ ইউরোপা লিগের সেমিফাইনালেও উঠেছিল রোমের ক্লাবটি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৫১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit