শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

ভারতে ইলিশের কেজি ৪ হাজার টাকা, ‘রান্না করা টুকরো’ ৭০০!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার টাকার বেশি)। নাম প্রকাশ না করার শর্তে দিল্লির সিআর পার্ক মার্কেট ১-এর একজন মাছ ব্যবসায়ী জানিয়েছেন, তিনিসহ অন্য অনেকে অবৈধভাবে ইলিশ সংগ্রহ করছেন এবং এর কেজি বিক্রি করছেন ৩ হাজার রুপিতে। 

তিনি বলেন, দুর্গাপূজা আসছে, আর বাঙালি ক্রেতারা ইলিশ চাইছেন। তাদের চাহিদা আমাদের পূরণ করতে হবে। কলকাতার বিখ্যাত গড়িয়াহাট মার্কেটের পাইকারি এক মাছ ব্যবসায়ীও বলেছেন প্রায় একই কথা। তিনি জানালেন, ওই বাজারে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার রুপিতে; যেখানে এক একটি মাছ কমপক্ষে দেড় কেজি ওজনের। নাম প্রকাশ না করে তিনি বলেন, গোপন পথে অবৈধভাবে ভারতে ইলিশ আসছে। ভারতই এই মাছের সবচেয়ে বড় আমদানিকারক। 

তবে বাংলাদেশ ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার আগে, কলকাতা এবং দিল্লিতে এই মাছের কেজি ১২০০-১৫০০ রুপিতে বিক্রি হয়েছে বলে জানান তিনি। এদিকে চেন্নাইয়ের আদিয়ারে বাংলাদেশি ইলিশের একমাত্র বিক্রেতা জেকে ফিশ স্টলের ‘করিম ভাই’। চাহিদা বিবেচনায় স্টকে থাকা সব মাছ বের করেছেন তিনি, প্রতি সপ্তাহে বিক্রি করছেন ১০০ কেজি ইলিশ। ইলিশের দাম প্রতি কেজি ১৬০০ থেকে বাড়িয়ে ২০০০ রুপি করার কথা উল্লেখ করে করিম বলেছেন, ‘উৎসব (দুর্গাপূজা) শেষ হলে, একমাস পর দাম কমে যাবে।

ব্যাঙ্গালুরুতে ভজহরি মান্নার করমঙ্গলা শাখার ম্যানেজার শান্তনু হালদার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমরা তিনটি সাইজে প্রতি প্লেটে একপিস (ইলিশ) করে সার্ভ করি। এর মধ্যে রয়েছে জাম্বো, সুপার জাম্বো এবং মিনি সাইজ; যার দাম যথাক্রমে ৪৬০, ৫০৫ (বাংলাদেশি মুদ্রায় ৭০০ টাকার বেশি) এবং ২৭৫ রুপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া         

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit