শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আনসারের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন উপ-মহাপরিচালক ও দু’জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। 

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের মাত্রা বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখা দরকার। এ কারণে ১৭ সেপ্টেম্বর থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান চট্টগ্রাম রেঞ্জে এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit