শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬

শার্শায় মিলাদুন্নবী অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় দূর্বৃত্ত কতৃক প্রধান শিক্ষককে মারপিট এর অভিযোগ

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায়একদল দূর্বৃত্তরা যশোরের শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ- ই – আলম সিদ্দিকী কে বেদম ভাবে মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ সেপ্টেম্বর শার্শার গাতিপাড়া গ্রামে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শাহ- ই – আলম সিদ্দিকী মঙ্গলবার সকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা থানায় ২ জন দূর্বৃত্বের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রধান শিক্ষক শাহ- ই – আলম সিদ্দিকী এর লিখিক অভিযোগে জানাগেছে,গত ১৬সেপ্টেম্বর বিদ্যালয়ে ঈদে -মিলাদুন্নবী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা চলছিল। এ সময় গাতিপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে আবু রায়হান(৩০) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মুন্না(২২) এর নেতৃত্বে আরও ৭/৮ জনের একটি দল অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় স্কুলে ঢুকে অতর্কিতভাবে তার উপর হামলা করে শারীরিক ভাবে লাঞ্চিত করে। প্রধান শিক্ষক শাহ- ই – আলম সিদ্দিকী আরও বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলেক্ষে তিনি গাতিপাড়া গ্রামের আব্দুল মালেক, রফিকুল ইসলাম ও জয়নাল আবেদ্বীন মেম্বরকে দিয়ে গ্রামের গন্যমান্য ব্যাক্তিদেরকে দাওয়াত করেছি। এরপরেও গ্রামের কথিত দূর্বৃত্তরা তার উপর হামলা করেছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক শাহ- ই – আলম সিদ্দিকী’র উপরে হামলার ঘটনায় স্কুলের সাধারন ক্ষিকক ও সাধারন ছাত্র/ছাত্রীদের মধ্যেক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় যে কোন মুহুর্তে স্কুলে সংঘর্ষ বাধতে পারে বলের আশংকা করছে গস্খামবাসি।
বিসয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান বলেন ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন প্রধান শিক্ষক শাহ- ই – আলম সিদ্দিকী একটি অভিযোগ করেছে। যা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া দুঃখ জনক ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit