শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

বেনজেমার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে ইত্তিহাদের ৭ গোল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর ফের আলোচনায় করিম বেনজেমা। আল ইত্তিহাদে যোগ দেয়ার পর হারাতে বসা ফরাসি কিংবদন্তি হ্যাটট্রিক করেছেন। তার হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আল ইত্তিহাদ। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আল ওয়াহেদার মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদ। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে করিম বেনজেমার হ্যাটট্রিকে ভর করে আল ওয়াহেদাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে আল ইত্তিহাদ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল উৎসবের সূচনা করেন বেনজেমা। এরপর ৪৬ ও ৮৯ মিনিটে বাকি দুই গোল করেন।

বেনজেমা ছাড়াও হুসেম অঔয়ার, ফ্যাবিনিয়ো, ফাওয়াজ আল ইয়ামি এবং সালেহ আলশেহরি বাকি গোলগুলো করেন। ওয়াহেদার পক্ষে একটি গোল শোধ করেন ইয়োসেফ আইমান। এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আল ইত্তিহাদ। আল হিলাল ও আল ইত্তিফাকও ৯ পয়েন্টের মালিক হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে তারা।

গত মৌসুমে কোচের সঙ্গে ঝামেলা এবং ইনজুরি-অফফর্ম মিলিয়ে বেশ ভুগছিলেন বেনজেমা। আল ইত্তিহাদও লিগে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল। বেনজেমা গত মৌসুমে আল ইত্তিহাদের জার্সিতে ২৯ ম্যাচে ১৩ গোল এবং ৮ অ্যাসিস্ট করেছিলেন।

তবে নতুন মৌসুমে ৩ ম্যাচেই ৪ গোল এসেছে বেনজেমার পা থেকে। দলও পেয়েছে টানা তৃতীয় জয়। লিগে আল ইত্তিহাদের পরবর্তী খেলা বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit