মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ধেয়ে আসছে টাইফুন বেবিনকা, চীনে শত শত ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরের উপকূলবর্তী শহর সাংহাইয়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে বাস-ট্রেন চলাচল। ঘূর্ণিঝড়টি ১৯৪৯ সালের পর চীনা শহরটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হতে পারে বলে মনে করা হচ্ছে।  ক্যাটাগরি ১ টাইফুনটির কেন্দ্রের কাছে এখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল)। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় এটি সাংহাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

টাইফুনটি চলতি সপ্তাহে ফিলিপিন্সে আঘাত হানে। পথে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ণ রেখে এটি এটি এখন চীনের সাংহাই শহরের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতের পর সাংহাই উপকূলে এটি আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। চীনের আবহাওয়া দফতর রোববার বিকেলে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। এর প্রভাবে পূর্ব চীনে ব্যাপক ঝড় ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
 
চলতি মাসের শুরুর দিকে ফিলিপাইন সাগরে উৎপত্তি হয় সুপার টাইফুন ইয়াগির। এটি আটলান্টিক মহাসাগরের ক্যাটাগরি ৫ হারিকেন বেরিলের পর ২০২৪ সালের দ্বিতীয়-সর্বোচ্চ শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় এই ঘূর্ণিঝড়। ইয়াগি প্রথমে ফিলিপিন্সে এরপর চীন ও ভিয়েতনামে আঘাত হানে। এতে এই তিন দেশে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়টির প্রভাবে মিয়ানমারে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit