মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা

তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত ‘অসাধারণ মিত্র’ হিসেবে অভিহিত করেছেন। আঞ্চলিক ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে খুব ভালোভাবেই চেনে এবং চেনে বলেই এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা বা নিয়ন্ত্রণে তুরস্কের ভূমিকা অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। ট্রাম্পের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও জটিল পরিস্থিতি সামাল দিতে তুরস্ক বড় ধরনের সহযোগিতা দিয়ে আসছে।

ইসরাইলের সাথে তুরস্কের বর্তমান সম্পর্কের টানাপোড়েন এবং বিভিন্ন মহলের আলোচনার সূত্র ধরে ট্রাম্প আরও বলেন, তুরস্ক সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ। তারা চাইলে চলমান সংঘাতে অন্য পক্ষ নিয়ে সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়তে পারত। কিন্তু তারা তা করেনি। 

নিজের ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প রসিকতা ও আত্মবিশ্বাসের সুরে যোগ করেন, হয়তো আমার কারণেই তারা এই লড়াইয়ে জড়ানো থেকে বিরত থেকেছে, তবে তাদের যেকোনো পক্ষে যোগ দিয়ে যুদ্ধে নেমে পড়ার মতো বড় সামরিক সক্ষমতা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit