বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দীপিকার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা দাবি করেছেন, দীপিকা পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের ১০ শতাংশ চেয়েছিলেন। এ ছাড়া কাজের সময় নিয়েও মতবিরোধ ছিল। এমনকি তিনি অভিযোগ করেন দীপিকা সিনেমার গল্প ফাঁসও করেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পিরিট’ নিয়ে কথা বলেন প্রণয়। তিনি বলেন, দীপিকার পারিশ্রমিক, কাজের সময় এবং সিনেমার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। পরে তাকে নিয়ে আর এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রণয়ের দাবি, দীপিকা সিনেমার মুনাফার ১০ শতাংশ চেয়েছিলেন। তবে প্রযোজনার বাজেট ও আর্থিক হিসাব বিবেচনায় সেই দাবি পূরণ করা সম্ভব ছিল না।

তিনি বলেন, “তিনি যেকোনো কিছু চাইতে পারেন। আমরা দিতে রাজি থাকলে দিতে পারি। কিন্তু সিনেমার বাজেট ও অর্থনৈতিক হিসাবও আমাদের জন্য ঠিকঠাক হতে হবে। আমাদের মনে হয়েছে, সেটি সম্ভব হচ্ছিল না।”প্রণয় আরও দাবি করেন, দীপিকার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে সিনেমার গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিল টিম। পরে সেই আলোচনার কিছু তথ্য প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তারা অসন্তুষ্ট হন বলে জানান তিনি।

তার ভাষায়, “আমরা তার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। অভ্যন্তরীণভাবে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, সেগুলো প্রকাশ করা উচিত নয়। কিন্তু তিনি সেগুলো ফাঁস করেছেন।”প্রণয় জানান, দীপিকার সঙ্গে মতবিরোধ শুধু অতিরিক্ত ৫–৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে ছিল না। পারিশ্রমিক, কাজের সময় ও লাভের অংশ, সব মিলিয়েই আলোচনা জটিল হয়ে ওঠে বলে দাবি করেন তিনি।

দীপিকা ‘স্পিরিট’ থেকে সরে যাওয়ার পর তার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি। এর আগে ‘স্পিরিট’-এ দীপিকার আট ঘণ্টার কাজের সময় চাওয়া নিয়েও আলোচনা হয়। দীপিকা পরে জানিয়েছিলেন, আট ঘণ্টার শিফট চাওয়া তার কাছে অযৌক্তিক নয়। পুরুষ অভিনেতারাও দীর্ঘদিন ধরে এমন কর্মঘণ্টায় কাজ করছেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

এদিকে, সিনেমার গল্পের কিছু তথ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ ক্ষোভ প্রকাশ করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি দাবি করেছিলেন, একজন অভিনেতাকে সিনেমার গল্প বলার সময় যে আস্থা রাখা হয়, তা বজায় রাখা হয়নি। ‘স্পিরিট’ পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তির কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/দুটুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit