মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রাকৃতিক দূর্যোগের আশঙ্কায় সাজেকে পর্যটক প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুরস্ক যুক্তরাষ্ট্রের এক ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ুকে আটক করেছে।  রাঙামাটিবাসীর প্রতি এমপি দীপেন দেওয়ানের জরুরি সতর্কবার্তা আটোয়ারীতে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন সারা দেশে ভারি বৃষ্টির আভাস বন্যার আভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে বোর্ড সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশে বিচারাধীন মামলা ৪৬ লাখের বেশি, সংসদকে জানালেন আইনমন্ত্রী মাকে মৃত দেখিয়ে ওয়ারিশানদের বঞ্চিত করে ব্যাপক প্রতারনা।

ইসরাইলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুথি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। রোববার দখলদার ইসরাইলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভূলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে।

তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরণের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুথিরা। হুথি মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ২ হাজার ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরাইলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে সাড়ে ১১ মিনিট।

তিনি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরাইলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ২০ লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। দখলদার ইসরাইলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি।

স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলে মধ্যাঞ্চলের একটি খোলা স্থানে অবতরণ করে। এর কয়েক মুহূর্ত আগে, তেল আবিব ও মধ্য ইসাইলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

রয়টার্স মধ্য ইসরাইলের একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছে। তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল কি-না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit