মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মাটিরাঙ্গায় খোলা বাজারে (ওএমএস) এর চাল-আটা বিত্রুয় শুরু।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্টে খোলা বাজারে চাল-আটা বিক্রি কার্যত্রুম শুরু।  রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে  মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্ট  থেকে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি কার্যত্রুম তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে চাল-আটা বিত্রুয় শুরু করা হয়েছে।

এসময়  মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,  তদারকি কর্মকর্তা উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্ট্রার মো.আসগর হোসেন, , মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন মো.ইব্রাহিম পাটোয়ারী তদারকি কর্মকর্তা মো.হুমায়ন পাটোয়ারী,  মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা পৌরসভার ১,২,৩নং পৌর ওয়ার্ডের  ডিলার মো:আরিফুল ইসলাম ও পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ডের ডিলার আবু বক্কর সিদ্দিক মিন্টু উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা জানান  মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্টে  ওএমএস কর্মসূচিতে বর্তমানে একজন ব্যক্তি ৫কেজি চাল, ৫কেজি আটা ত্রুয় করতে পারবে। প্রতি  কেজি চালের ভোক্তাপর্যায়ে বিক্রয় মূল্য ৩০ টাকা। প্রতি কেজি খোলা আটার মূল্য ২৪ টাকা এবং প্যাকেট আটার ক্ষেত্রে দুই কেজির প্রতি প্যাকেটের মূল্য ৫৫ টাকা।

এ কর্মসূচিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রি করা হচ্ছে।সরকারি বন্ধব্যথিত বাকীদিন ওএমএস  কার্যত্রুম চলবে। পরিদর্শনকালে ওএমএসকেন্দ্রগুলোতে ব্যাপক ভোক্তার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সন্তোষজনকভাবে বিক্রি কার্যক্রম চলছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit