শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৬ মামলা; আসামী প্রায় ২ সহস্রাধিক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের জেড়ে কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশুলিয়া থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। পঁচটি মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ১ হাজার ৯১০ জন। এছাড়া অপর একটি মামলায় অজ্ঞাতদের আসামী করা হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি।
শনিবার দুপুরে মামলার বিষয়ে নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। এর আগে গত ৫ থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আশুলিয়া থানায় মামলাগুলো দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। সবশেষ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১৫০/২০০ অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন আশুলিয়ার বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী ব্যস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আলম।
ওই মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে প্রায় দুইশ বহিরাগত লোকজন ইয়াগী বাংলাদেশ গার্মেন্টসে অর্তকিতভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা কারখানার প্রধান ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে। কারখানার নিরাপত্তা প্রধান আবুল কাশেম ঠাকুর, সুপারভাইজার আব্দুস সাত্তার, নিরাপত্তা প্রহরী তুলা মিয়া, মাসুদুর রহমান, সুলতান, ব্যববস্থাপক (প্ল্যানিং) আব্দুল হামিদ, স্টোর ইনচার্জ সোলাইমান, স্যাম্পল ম্যানেজার মো মশিউরসহ অন্যান্য কর্মকর্তারা বাঁধা দিলে তাদের মারধর করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। পরে কারখানা থেকে ল্যাপটপ, মনিটর, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল টিম ঘটনাস্থলে  আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এর আগের গত বুধবার (১১ সেপ্টেম্বর) টংগাবাড়ি এলাকার ন্যাচারাল ডেনিমস লিমিটেড কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) সবুজ হাওলাদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে- বুলেট (২৩), সুজন সরদার (২১), হারুন অর রশিদ (৪২), মো. গাদ্দাফি (২৪)সহ আরও অজ্ঞাত ৩০ জন। তারা সবাই ন্যাচারাল ডেনিমস কারখানারই শ্রমিক-কর্মচারী।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবী তুলে কাজ বন্ধ রেখে কারখানায় উশৃঙ্খল আচরণ করতে থাকে। এরপর তাদের দাবী মেনে নেয় কর্তৃপক্ষ। তারপরও কাজ বন্ধ রেখে লাঠিসোটা নিয়ে বুধবার সকাল ৯টার দিকে ফ্যাক্টরীর ছয় তলা হতে নীচ তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরে কর্মরত সাধারণ শ্রমিকদের কাজে বাঁধা দেয়। কাজ বন্ধ করতে না চাইলে, কয়েকজন শ্রমিককে তারা মারধরও করে। এসময় কর্মকর্তাদের একটি কক্ষে আটকে রেখে ফ্যাক্টরীতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।
একইদিন ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড কারখানার ব্যস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেন (তপন)। মামলাটিতে আসামিদের সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাতদের আসামী করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ সেপ্টেম্বর সকালে তাদের কারখানার পাশের জেনারেশন নেক্সট লিমিটেডের কিছু উশৃঙ্খল শ্রমিক বহিরাগত লোকজন নিয়ে ডিসাং সোয়েটার কারখানায় হামলা চালায়। তাদের সাথে টপটেক্স কারখানার উশৃঙ্খল শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে  মূলগেট ভেঙ্গে ভিতরে প্রশে করে হামলা ও লুটপাট চালায়। এসময় বাধা দিলে সিকিউরিটি ইনচার্জসহ কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করে তারা। পরে সেনাবাহিনীর টহল দল আসলে হামলাকারীরা চলে যায়।
এই ঘটনার দুই দিন আগে গত ৯ সেপ্টেম্বর অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকার আলিফ এমব্রয়ডারী ভিলেজ লিমিটেড, লাম মীম এ্যাপারেল্স লিমিটেড ও লাম মীম এসোসিয়েট লিমিটেড কারখানার ব্যবস্থাপক (এইচআর এ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স) রেফাই সিদ্দিক।
এজাহারে দাবী করেন, গত ৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ফ্যাক্টরীতে উৎপাদন চলাকালীন সময় বহিরাগতরা মূল ফটকে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কাজ বন্ধ করতে বলে। পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগতরা কারখানার গেইট ভেঙ্গে ভিতরে প্রশে করে ফ্যাক্টরীর দরজা-জানালার গ্লাস, সিসি ক্যামেরা, এম্ব্রয়ডারী মেশিন, প্রিন্টিং মেশিনসহ মূল্যবান মালামাল ব্যাপক ভাংচুর করে। এসময় কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদেরও মারধর করে হামলাকারীরা পালিয়ে যায়।
একই  দিনে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের করেন জিরাবো পুকুরপাড় এলাকার লুসাকা গ্রুপের সহকারী ব্যবস্থাপক (এইচআর এ্যাডমিন) সোহেল রানা। মামলায় ২৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০জনকে আসামী করা হয়।
মামলার এজাহারে বলা হয়, সুতা উৎপাদনকারী এই কারখানাটিতে গত ৪ মে দুপুর পৌনে ২টার দিকে ৫০-৬০ জন বহিরাগত দা, কুড়াল, লোহার পাইপ, লাঠিসোটা নিয়ে ফ্যাক্টরীর গেইটে হামলা করে। এসময় নিরাপত্তাকর্মীরা বাঁধা দিতে গেলে হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ও গেইট ভাংচুরের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা ভিতরে প্রবেশ করে কম্পিউটার, স্ক্যানার, সিসি ক্যামেরা, প্রিন্টার, পাঞ্চ মেশিন, ১১টি কাভার্ড ভ্যান, ৩টি প্রাইভেটকার, মোটরসাইকেল, কারখানার সমস্ত দরজা-জানালার কাঁচসহ মূল্যবান মালামাল ভাংচুরসহ লুটপাট করে নিয়ে যায়। 
গত ৫ সেপ্টেম্বর আশুলিয়ার গৌরিপুর এলাকার ম্যাকসসন্স স্পিনিং মিলস পিএলসি কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মাকসুদুর রহমান অজ্ঞাত ১ হাজার ২০০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবী তুলে কাজ বন্ধ রেখে কারখানায় উশৃঙ্খল আচরণ করতে থাকে। এরপর তাদের দাবী মেনে নেয় কর্তৃপক্ষ। তারপরও বহিরাগতসহ এসে কাজ বন্ধ রেখে লাঠিসোটা নিয়ে বিভিন্ন ফ্লোরে কর্মরত সাধারণ শ্রমিকদের কাজে বাধা প্রদান করে অভিযুক্তরা। কাজ বন্ধ করতে না চাইলে, কয়েকজন শ্রমিককে তারা মারধরও করে। এসময় কর্মকর্তাদের কক্ষে আটকে রেখে ফ্যাক্টরীতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।
এসব মামলার ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গত কয়েকদিনে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় উশৃঙ্খল শ্রমিকসহ বহিরাগত অজ্ঞাতনামা দুই সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছেন। মামলা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit