রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

বড় জয়ে টি২০ সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী এ’ দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বড় জয়ে শ্রীলংকা নারী এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ পি সারা ওভাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকাকে ৭ উইকেটে পরাজিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

প্রথমে ব্যাটিং থেকে শ্রীলংকা ৭ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। তিন উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে বাংলাদেশ সেই লক্ষ্য পূরণ করে।

ফাহিমা খাতুন চার ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার ইনিংস বড় করতে দেননি। ব্যাট হাতে ৪৪ বলে ৪৮ রান করে বাংলাদেশকে জয় উপহার দেন শামিমা সুলতানা। 

উদ্বোধনী জুটিতে নেথমি পুর্না ও কৌশিনি নুথিয়াঙ্গা ৭২ রানের শক্তিশালী জুটি গড়েছিলেন। কিন্তু পরের ব্যাটাররা আর এই ছন্দ ধরে রাখতে পারেননি। মূলত ফাহিমার বোলিং তোপে শ্রীলংকার ভিত শক্ত হতে পারেনি। কৌশিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন। এছাড়া পূর্না করেছেন ২৭ রান। 

ফাহিমার ৩ উইকেট ছাড়াও জাহানার, সুলতানা, রাবেয়া ও রিতু মনি ১টি করে উইকেট দখল করেছেন।
১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা সহজেই করেছেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কার মারে ৪৪ বলে ৪৮ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit