রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

অমিত শাহর নিশানায় রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ সফরে গিয়ে ফের ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য বুধবার রাহুল গান্ধীকে নিশানা করলেন অমিত শাহ। বললেন, ‘দেশ-বিরোধী, সংরক্ষণ-বিরোধী মন্তব্য।’

বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা বলেছেন, ‘‘রাহুলের স্বভাবই হল বার বার দেশবিরোধী শক্তিদের পাশে দাঁড়ানো। এ সব দেশ-বিরোধী, সংরক্ষণ-বিরোধী মন্তব্য করে বার বার দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছেন উনি। আঘাত করেছেন মানুষের ভাবাবেগেও।’’ অমিতের আরও দাবি, রাহুলের এই সব মন্তব্য ধর্ম, প্রাদেশিকতা এবং ভাষাকে হাতিয়ার করে কংগ্রেসের বিভাজনের রাজনীতিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর পরেই তিনি বলেন, ‘‘কিন্তু যতদিন বিজেপি রয়েছে, সংরক্ষণও থাকবে। দেশের নিরাপত্তা নিয়েও কেউ ছেলেখেলা করতে পারবে না।’’

প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকায় দু’টি পৃথক কর্মসূচিতে ভারতে জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার যৌক্তিকতা এবং বর্তমান পরিস্থিতিতে শিখদের স্বাধীন ভাবে ধর্মাচরণের অধিকার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাহুল। জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা প্রসঙ্গে রবিবার এক সভায় রাহুল বলেন, ‘‘কংগ্রেস তখনই সংরক্ষণ ব্যবস্থায় ইতি টানবে, যখন দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। এখনও ভারতে তেমন পরিবেশ নেই।’’ রাহুল আরও বলেন, ‘‘আমাদের লড়াই রাজনীতি নিয়ে নয়। আমাদের লড়াই এক জন শিখ তার পাগড়ি পরতে পারেন কি না, তা নিয়েও। এই লড়াই সব ধর্মের জন্য।’’ নরেন্দ্র মোদী সরকারের আমলে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার সঙ্কুচিত হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। এর পরেই সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। সরব হয়েছেন মায়াবতী, চিরাগ পাসোয়ানও। অনেকেই মনে করছেন, রাহুলের মন্তব্য ‘দলিত-বিরোধী’। এবার সমালোচকদের তালিকায় নাম জুড়ল অমিতেরও।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit