সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কোচ হলেন পচেত্তিনো

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে চেলসির কোচ হয়ে আসেন মরিসিও পচেত্তিনো। তবে সবশেষ ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে ব্লুজদের অবস্থান আশানুরূপ না হওয়ায় চলতি বছরের মে’তে ক্লাবের সঙ্গে পারস্পারিক সমঝোতায় চেলসির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত আসে পচেত্তিনোর। সবশেষ ১৬ বছর ধরে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে দায়িত্ব পালন করেছেন এই আর্জেন্টাইন কোচ। এবার শুরু হতে যাচ্ছে তার নতুন অধ্যায়। প্রথমবারের মতো হলেন জাতীয় দলের কোচ। 

পচেত্তিনো দায়িত্ব নিচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ইউএস সকার। পচেত্তিনোর সঙ্গে তাদের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তিনি স্থলাভিষিক্ত হবে গ্রেগ বারহল্টারের জায়গায়, যাকে গত জুলাইয়ে বরখাস্ত করে যুক্তরাষ্ট্র ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। আরও দুটি সহ-আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। তাই তো সব ঠিকঠাক থাকলে পচেত্তিনোর অধীনেই বিশ্বকাপ খেলবে স্বাগতিকরা। 

এদিকে জাতীয় দলের দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত পচেত্তিনো। যুক্তরাষ্ট্রের হয়ে এমন কিছু করতে যা যেন পুরো দেশের মানুষ গর্ব করতে পারে। দায়িত্ব নিয়ে পচেত্তিনো বলেন,  ফুটবলারদের মতোই প্রবল অনুরাগী সমর্থকদের সামনে যুক্তরাষ্ট্র জাতীয় দলকে কোচিং করানোর সুযোগটা ছাড়তে চাইনি। প্রতিভা ও সম্ভাবনায় পরিপূর্ণ একটি দল দেখতে পাচ্ছি আমি এবং একসঙ্গে আমরা বিশেষ কিছু গড়ে তুলতে চাই, যা নিয়ে গোটা জাতি গর্ব করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit