শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

জার্মানিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ জার্মানিতে মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতিতে ব্যাপক এই উন্নতি হয় দেশটিতে। এই পরিস্থিতিতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পদক্ষেপ সহজ হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আগস্টে জার্মানির মূল্যস্ফীতি কমে ২ দশমিক শূন্য শতাংশ হয়েছে, যা ২০২১ সালের জুনের পর সর্বনিম্ন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে জ্বালানির দাম।

চলতি বছরের জুলাইতে জার্মানির ভোক্তামূল্য বার্ষিকভিত্তিতে বাড়ে ২ দশমিক ৬ শতাংশ।

তাছাড়া আগস্টে জার্মানির কোর মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়, যা আগের মাসে ছিল ২ দশমিক ৯ শতাংশ।

চলতি বছরের আগস্টে জার্মানিতে জ্বালানির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমেছে।

যদিও টানা পঞ্চমবারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। এক বছর আগের একই সময়ের তুলনায় খাদ্যের দাম আগস্টে বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit