বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার এর মতবিনিময়। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন  নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন,নতুন বাংলাদেশে নতুন উদ্যমে কাজ করবে পুলিশ বাহিনী। খাগড়াছড়ি জেলায় নানা জাতি গোষ্ঠীর বসবাস উল্লেখ করে তিনি সৌহার্দ্য সম্প্রীতি রক্ষায় গণমাধ্যমকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশকে সহায়তার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সাথে নিয়ে কাজা করার আহ্বান জানান তিনি।

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন-অর্থ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ  জসীম উদ্দিন, সহকারি পুলিশ সুপার সৈয়দ রায়হান উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবে  সভাপতি তরুন ভট্রাচার্য্য,প্রেসক্লাবের সাধারন সম্পাদক এডভোকেট মো.জসীম উদ্দিন মজুমদার, (ডিআই-ওয়ান) ইন্সুপেক্টর মো:আনোয়ার হোসেন, খাগড়াছড়ির সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit