বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

ভোটের পর মানুষ বিজেপি আর মোদিকে ভয় পাচ্ছে না : রাহুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের সামনে রবিবার এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল বলেন, ‘(লোকসভা) ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না।’রাহুল এ-ও দাবি করেন, লোকসভা ভোটের ফলাফলে তার নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে।

লোকসভা ভোটের প্রচারে বারবার দেশের সংবিধানকে রক্ষা করার কথা জানিয়েছিলেন রাহুল। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সংবিধানকে তুলে ধরেছিলাম। মানুষ বুঝতে পেরেছিল, আমি কী বলতে চেয়েছিলাম।’

প্রসঙ্গত, তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল। রাহুলের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও। ডালাসে রাইবেরিলির কংগ্রেস সংসদ সদস্যর প্রশংসা করে পিত্রোদা বলেন, ‘রাহুল পাপ্পু (অসচেতন) নন, তিনি এক জন উচ্চশিক্ষিত। যেকোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে পারেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit