সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শত আবাসিক ও ১ম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ Time View

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়কে শত আবাসিকীকরণ ও ১ম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে আজ ০৮ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জান্নাতী দীপার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফাতিমা ইসলাম বন্যা(মনোবিজ্ঞান),আরিফা আক্তার আশা(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), নুসরাত জাহান নূপুর (দর্শন), রিয়া মণি(ইসলামিক স্টাডিজ),শারাবান তাহুরা নিখিতা(জিওলোজি),রশ্মি জাহান সাদিয়া (আইইআর প্রমূখ। 

মানববন্ধনে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিমা ইসলাম বন্যা বলেন,”রাজনৈতিক দখলদারিত্বমুক্ত হওয়ার পরও সিট সংকট দূর না হওয়াই প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা। তাছাড়া শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কতৃপক্ষ আমাকে কী কী সুবিধা দিতে পারছে? এবং তার জবাবদিহিতা কোথায়?”ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফা আক্তার আশা বলেন,” ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই পড়াশুনা করে। নিম্ন পরিবারের একজন শিক্ষার্থী কিভাবে বাইরে থাকার খরচ বহন করবে? আবার যারা বাইরে থাকে তাদের নিরাপত্তা নিয়ে কতটুকু চিন্তা করে প্রশাসন? “

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নূপুর বলেন,” ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষ উভয়ই মেধার ভিত্তিতে চান্স পায়। কিন্তু নারী হলের সংখ্যা ৫ টি, পুরুষ হলের সংখ্যা ১২ টি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন কতটা উদাসীন। “আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেই এই মুহূর্তে আবাসন সংকট সমাধান করতে পারে। এক্ষেত্রে তারা শর্ট-টার্ম এবং লং-টার্ম পদ্ধতি ব্যবহার করতে পারে। শর্ট-টার্মে আপাতত ভবন ভাড়া এবং লং-টার্মে নতুন হল নির্মাণ করতে পারেন। “

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit