মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়া শিল্পাঞ্চল স্বাভাবিক; কয়েকটি কারখানা আজও ছুঁটি; আটক-২

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ অনেকটাই স্বাভাবিক। তবে কিছু কারখানার শ্রমিকরা  তাদের দাবী পূরণ না হওয়ায় কাজে যোগদান করেনি। ফলে আশুলিয়া শিল্পাঞ্চলের ১৫-১৭ টি কারখনা  কারখানা ছুঁটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  এদিকে কারখানায় অসন্তোষ করার দায়ে রাতে যৌথ অভিযানে দুইজনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরানী বাজার, নরসিংহপুর, জামগড়া, বাইপাইল, পলাশবাড়ী এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। তবে কারখানা ছুঁটির বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।আটককৃতরা হলো, আশুলিয়ার জামগড়া এলাকার মোহাম্মদ আহসান উল্লাহর ছেলে রিসান ভুইয়া (২২) এবং একই এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে মিঠুন হাসান (২৩)।

এদিকে, শনিবারও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার সামনে পাহাড়া বসিয়ে ভেতরে কাজ অব্যাহত রেখেছে কারখানা কর্তৃপক্ষ।  এছাড়া পোশাক কারখানার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী,  বিজিবি, শিল্প পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করতে দেখা গেছে। এছাড়া আশুলিয়ার ডিইপিজেড নতুন ও পুরাতন জোনে কাজ স্বাভাবিক রয়েছে। দুই ইপিজেডের সামনেই সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সরেজমিনে, আশুলিয়ার জিরানী বাজার, গোহাইলবাড়ি, শ্রীপুর, জামগড়া, বাইপাইল, নরসিংহপুর ও পলাশবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, উৎপাদনমুখী অধিকাংশ কারখানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা বাহিরে পাহাড়া দিচ্ছেন। আর ভেতরে কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছেন। এছাড়া পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, শিল্প পুলিশ ও র‍্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টসের সামনেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকতে দেখা গেছে।

এছাড়া, আশুলিয়ার জিরানী বাজার এলাকার নর্দান ফ্যাশন, দ্যাটস ইট নীট লিমিটেড, উত্তরা ডাইং, উয়াই পি, ডরিন, গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকার এ্যাপারেল টুডে, বটতলা এলাকার ডিজাইনার ফ্যাশন লিমিটেড, চক্রবর্তী এলাকার কেএসি, বাইপাইল এলাকার শাহরিয়ার গার্মেন্টস সহ বেশকিছু কারখানার সামনে পাহাড়া বসিয়ে ভেতরে কাজ চলমান রেখেছে কারখানা কর্তৃপক্ষ। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছিল এবং পরিবেশ ভাল ছিল। কিন্তু কিছু কারখানার মালিকদের সাথে শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় শ্রমিকরা কাজ করেনি। পরে সেসব কারখানা ছুঁটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এঘটনায় আশপাশের বেশকিছু কারখানা জানতে পেরে তারাও ছু্টি দিয়ে দেয়।

এখন পর্যন্ত আশুলিয়ায় ১৭ টির মত কারখানা ছুঁটি ঘোষণা করা হয়েছে। তবে আজ কোথাও অসন্তোষের ঘটনা ঘটেনি। পুলিশ সুপার আরও জানান, পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, শিল্প পুলিশ ও র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit