সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে সরকারি জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। শনিবার বেলা ১২টায় উপজেলা কুজাইল বাজার মোড়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলাম, আব্দুস সালাম, রওশন আরা সহ অন্যান্য স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন- কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপ কৃত মাটি পরীক্ষা সম্পন্ন শেষে নির্ধারিত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে পাকা ৪০টি দোকান ঘর অপরিকল্পিত ভাবে ভাংচুর করে ভবন নির্মান না করে নির্ধারিত জায়গায় ভবন নির্মানের দাবি জানান তারা। এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সাথে ফোনে কথা বলে তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা আমার নিকট একটি আবেদন করেছেন।

 আমি সম্প্রতি এখানে যোগদান করেছি, আমার জানা মতে কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপ কৃত মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া  দরপত্র ও হয়েছে। যারা দখলে আছে তাদের ঘর সরে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিনি নওগাঁ জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন। এ বিষয়ে নওগাঁর এল,জি,ইডি‘র নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহমেদ এর এর সঙ্গে কথা বললে তিনি জানান, যে নির্ধারিত জায়গায় মাটি পরীক্ষা করা হয়েছে সেখানেই ভবন নির্মাণ করা হবে এর ব্যতিক্রম করা হবে না বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit