রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পিছিয়ে পড়েও ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : কোনো কিছু বুঝে ওঠার আগেই খেতে হয় ধাক্কা। তবে তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল ইতালি। নেশনস লিগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে তারা।প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে মাত্র ১২ সেকেন্ডেই ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স।

এরপর বেশ কয়েকবার ইতালির ডি বক্সে ভীতি জাগান কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু নিজেদের সামলে নিয়ে ৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। সান্দ্রো তোনালির ব্যাকহিল থেকে দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন ফেদেরিকো দিমারকো। বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে আজ্জুরিরা। ৫০ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন দাভিদ ফারেত্তেসি। ৭৪ মিনিটে দারুণ এক গোলে স্বাগতিক দর্শকদের চুপ করান গিয়াকোমো রাসপাদোরি। 

জয়ের পর ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন,  ‘ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময় তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত। দলের ভালো পারফরম্যান্স দেখে স্বস্তি ফিরে এসেছে। এখন আমরা এ পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়। ’

এই হার কোনোভাবেই মানতে পারছেন না দিদিয়ের দেশম, ‘এটা (হার) আমাদের আহত করেছে। আমি সমালোচনায় অভ্যস্ত। যদিও ক্যারিয়ারে আমি হারের চেয়ে বেশি জিতেছি। ’

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit