শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

স্বর্ণ ছিনতাইকারী সেই যুবদল নেতাকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থামিয়ে যাত্রীকে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুনকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ 

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে৷ 

উল্লেখ্য, গত ২৭ জুলাই পটিয়া বাইপাসে চট্টগ্রামমুখী একটি চেয়ারকোচ গতিরোধ করে রূপন দাশ নামের একজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে এ যুবদল নেতা। পরবর্তীতে ভিডিও ফুটেজের ভিত্তিতে যুবদল মামুনকে শনাক্ত করে৷ 

এ ঘটনায় গত বুধবার (৪ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামুন ও তার সহযোগী মনিরের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে৷

মামুনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit