মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম

সবুজ পৃথিবী গড়তে জনপ্রিয় হয়ে উঠেছে ডোমার চিলাহাটির এলাকার ব্র্যাক নার্সারী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : দীর্ঘ ২৫ বছর যাবত সুনাম ও সফলতার সাথে কাজ করে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষ প্রেমিদের কাছে খুবই জনপ্রিয় উঠে উঠেছে ডোমার উপজেলার চিলাহাটি গোসাইগঞ্জ এলাকার ব্র্যাক নার্সারী।পরিবেশবান্ধব বৈচিত্রময় সব গাছের সম্ভার নিয়ে, ৫৪ একর জমিতে হাজারো প্রকার ফলদ, বনজ, ঔষধী সহ নানা প্রজাতীর ফুল গাছের চারা উৎপাদন করে বানিজ্যিক ভাবে পরিচালনা করে আসছে বিগত ২০০০ সাল থেকে।গাছের চারা রোপন, উৎপাদন, পরিচর্চা এবং বাজার জাত করার জন্য সেখানে প্রতিদিন ২৫ থেকে ৩০জন শ্রমিক কাজ করছে। কর্তৃপক্ষ জানান বাংলাদেশের বিভিন্ন জেলার ব্র্যাকের ১৫টি নার্সারী রয়েছে। তার মধ্যে এই নার্সারীটি সবচেয়ে বেশী বড়, গাছের গুনোগত মান নির্ণয় এবং পরিক্ষা নিরিক্ষা করে সেটি তুলে দেয়া হয় বৃক্ষ প্রেমিদের হাতে। এতে করে প্রতারণার হাত থেকে পরিত্যান পেয়েছে এলাকার বিভিন্ন জেলা থেকে আসা হাজারো গ্রাহক। তবে বিশেষ করে এই মৌসুমে চাহিদা বেড়েছে মালটা, আম, লিচু, পেঁেপ, পেয়ার ও নটকোন গাছের চারা। প্রতিদিন ট্রাকে করে গাছের চারা রফতানী করছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। সার্বক্ষণিক তরারকি করছে ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং কৃষিবিদসহ অন্যান্য কর্মকর্তগণ। শতভাগ গুণগত মান সর্ম্পন্ন চারা নিশ্চিত করণে প্রতি দিন বেড়েই চলেছে এই ব্র্যাক নার্সারীর চাহিদা। নার্সারী ম্যানেজার কৃষিবিদ আশিকুর রহমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ব্র্যাক নার্সারী বিশেষ ভুমিকা রাখছে। গুণগত মান সর্ম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে গ্রাহকের চাহিদা মিটাতে আমরা বিগত ২৫ বছর যাবত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit