রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

কথা বন্ধু পরিষ্কার, চাই আমার অধিকার: সালমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রক্ত আর হাজারও প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৫ বছরের স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই প্রতিদিন কোনো না কোনো দাবি আদায়ের আন্দোলনে মুখরিত দেশবাসী। এ চিত্র এখন ভীষণ পরিচিত সবার কাছে।

এর আগে ক্লোজআপ তারকা ঘোষণা দিয়েছিলেন— নতুন গানের পারিশ্রমিকের পুরোটাই তিনি বন্যার্তদের তহবিলে দেবেন। এরই মধ্যে তার নতুন এ গানটি প্রকাশ পেয়েছে। গত ৩ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেলে এসেছে গানটির ভিডিও। সালমান আহমেদ সোহাগের নির্মাণে ভিডিওচিত্রে মডেল হয়েছেন শুভ ও আরুশি। এ গানের কথা ও সুর করেছেন সোহেল খান। সংগীত পরিচালনায় রোহান রাজ। গানটির প্রথম লাইন এ রকম— ‘কথা বন্ধু পরিষ্কার, চাই আমার অধিকার, একদফা একদাবি, তুই বন্ধুয়া শুধু আমার হবি।’

সালমা বলেন, ‘এই সময়ে অনেকে অনেক রকম দাবি নিয়ে রাজপথে দাঁড়াচ্ছেন। আমিও আমার প্রেমিকের কাছে দাবি তুলে ধরেছি। গানটি শ্রোতারা বেশ পছন্দও করেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit