বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

খাগড়াছড়িতে আত্মত্যাগকারী সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল’ ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ‘পুলিশ মেমোরিয়াল’ এবং ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা পুলিশের পরিকল্পনা ও বাস্তবায়নে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল’ এবং ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র ফিতা কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) । উদ্বোধন শেষে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় জীবন দেওয়া সদস্যের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়ায় অংশ নেন পুলিশ সুপার।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  বলেন, প্রতিবছর পুলিশের অনেক সহকর্মীকে হারাই আমরা। তাঁরা শাহাদাতবরণ করেন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য। একজন পুলিশ সদস্য যখন আত্মাহুতি দেন, তখন আমরা শুধু একটি মুখচ্ছবিকে হারাই না, আমরা একজন সহকর্মী, সহযোদ্ধা, সাথি, বন্ধুকে হারাই। আজ  আমরা পুলিশ সার্ভিসের জন্য, বাহিনীর জন্য পুলিশ মেমোরিয়াল উদ্বোধন করলাম।

পরে পুলিশ সুপার খাগড়াছড়ি পুলিশ লাইন্সে ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার জনাব মুমিদ রায়হান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit