মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

লটকন যাচ্ছে বিদেশে, ঘুরছে অর্থনীতির চাকা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : নরসিংদীতে গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে টন-মিষ্টি এ ফল লটকন। গাছের মগডাল থেকে কাণ্ডের নিচ পর্যন্ত এসেছে ফলন। প্রতি বছর চাহিদা বাড়ায় জেলায় বাড়ছে ফলটির বাগানের সংখ্যা।

এদিকে, লটকন বেচাকেনাকে ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর মরজাল, চৈতন্য, কামারটের এবং সৃষ্টিগড়ে বাজার এখন জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছে এসব বাজারে। বর্তমানে প্রতি মণ লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে দুহাজার টাকা থেকে প্রায়  আট হাজার টাকা পর্যন্ত।
ক্রেতা ও বিক্রেতা জানান, নরসিংদী জেলার লটকনগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এর স্বাদও মিষ্টি। তাই এর চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত। কৃষি বিভাগ বলছে, নরসিংদী থেকে বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় ৩০০ মেট্রিক টন লটকন বিদেশে রফতানি হচ্ছে। নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন,

বিদেশে লটকনের অনেক চাহিদা রয়েছে। সরকারিভাবেই প্রতিবছর ৪০ মেট্রিক টন লটকন বিদেশি রফতানি হয়। বেসরকারিভাবে এর পরিমাণ আরও বেশি। কৃষি বিভাগের তথ্য মতে, নরসিংদীতে বর্তমানে দুহাজার হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। এখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন লটকন, যার বাজার মূল্য ৩১৫ কোটি টাকার মতো।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit