বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

অক্ষয়, সালমানকে পেছনে ফেলে দিলেন শাহরুখ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০২৩ সালের করদাতার তালিকায় সর্বোচ্চ করদাতা হয়েছেন শাহরুখ। ভারত সরকারকে তার দেয়া সর্বমোট অর্থের পরিমাণ ৯২ কোটি রুপি।

২০২২ সালের শীর্ষ করদাতা অক্ষয়কে পেছনে ফেলে দেয়ার কারণ হিসেবে সিনে বোদ্ধারা বলছেন, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-এ তিনটি বক্স অফিস কাঁপানো সিনেমার কারণেই এ সাফল্য পৌঁছেছে শাহরুখের ঝুলিতে।
 
২০২৩ সালের সর্বোচ্চ করদাতার তালিকায় শাহরুখের পরই রয়েছেন দক্ষিণী সিনেমার তারকা বিজয় থালাপতি। ভারত সরকারকে ৮০ কোটি টাকার কর দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।
 
তৃতীয় স্থানে রয়েছেন বলিউড ভাইজান খ্যাত মেগাস্টার সালমান খান। ২০২৩ সালে ভারত সরকারকে ৭৫ কোটি টাকা কর দিয়েছেন তিনি। ৭১ কোটি রুপি কর দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। আর ৬৬ কোটি রুপি কর দিয়ে পঞ্চম স্থানে দ্যুতি ছড়াচ্ছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেট তারকা বিরাট কোহলি।
 
প্রসঙ্গত, একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ২০২৩ সালে করদাতাদের সেরা পাঁচের তালিকায় নেই অক্ষয় কুমার। অথচ ২০২২ সালের শীর্ষ করদাতা ছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit