বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

হাসিতে মুগ্ধ হয়ে কামালাকে সমর্থন পুতিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে একথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট শ্রোতাদের বলেন, তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর ‘সংক্রামক হাসি’র প্রশংসা করেন এবং তাকে উত্তরসূরি হিসেবে নির্বাচন করার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের যে সিদ্ধান্ত তা সম্মান করেন।

ফোরামের একটি অধিবেশন চলাকালে পুতিনকে জিজ্ঞাসা করা হয় যে, জো বাইডেন সরে যাওয়ার পর মার্কিন নির্বাচনে তার পছন্দের প্রার্থী আছে কি না এবং নভেম্বরের নির্বাচনের পর বিজয়ীকে অভিনন্দন জানাতে ফোন করবেন কি না।
 
প্রতিক্রিয়ায় পুতিন জানান যে, ‘দীর্ঘ সময় ধরে পশ্চিম ইউরোপীয় বা মার্কিন নেতৃবৃন্দের সাথে তার সরাসরি যোগাযোগ নেই। আরও উল্লেখ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘প্রিয় প্রার্থী’ বাছাই করা রাশিয়ার কাজ না। এটা আমেরিকানদের কাজ।’
 
তবুও তিনি স্মরণ করে বলেন যে, তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। এরপর প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে ‘সরিয়ে দেয়া হলো’। এরপর রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, বাইডেন তার সমর্থকদেরকে কামালা হ্যারিসকে সমর্থন করতে বলেছেন এবং তাই মস্কোও একই কাজ করবে অর্থাৎ কামালাকেই সমর্থন করবে।
 
ফোরামে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন পুতিন। বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন তিনি। যদিও এর আগে তিনি কুরস্ক অঞ্চলে কিয়েভের আক্রমণের সময় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
 
ইউক্রেন গত আগস্ট মাসের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। কয়েক হাজার ইউক্রেনীয় সেনা সীমান্ত অতিক্রম করে রাশিয়ার ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে যায় এবং বেশ কয়েকটি গ্রাম দখল করে। পুতিন এরপর বলেন, আলোচনার আর কোনো প্রশ্নই আসে না।
 
ইস্টার্ন ইকোনমিক ফোরামের প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত ছিল। তবে ২০২২ সালে ইস্তানবুলে মস্কো ও কিয়েভের আলোচকরা ঐকমত্যে পৌঁছা বাতিল চুক্তির ভিত্তিতে, যার শর্তাবলি কখনো প্রকাশ করা হয়নি।
 
পুতিন বলেন, ‘আমরা কি তাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত? আমরা কখনও এটি অস্বীকার করিনি। তবে কিছু ক্ষণস্থায়ী দাবির ভিত্তিতে নয়। বরং ইস্তানবুলে সম্মত ও শুরু হওয়া নথির ভিত্তিতে।’
 
ক্রেমলিন বারবার দাবি করেছে, ২০২২ সালের বসন্তে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর পরপরই রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির দ্বারপ্রান্তে ছিল। পুতিন বলেন, ‘আমরা একটি চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছিলাম, এটাই মূল বিষয়। এই নথিতে ইউক্রেনীয় প্রতিনিধিদলের প্রধান স্বাক্ষর করেছিলেন। তিনিই এই নথির সূচনা করেছিলেন। এটি প্রমাণ করে, ইউক্রেনীয় পক্ষ সাধারণত চুক্তিগুলো নিয়ে সন্তুষ্ট ছিল।’
 
তিনি আরও বলেন, ‘এটি (চুক্তি) কার্যকর হয়নি। একমাত্র কারণ, তাদের এটি না করার নির্দেশ দেয়া হয়েছিল। কারণ যুক্তরাষ্ট্রের, ইউরোপের, কিছু ইউরোপীয় দেশের অভিজাতরা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েছিল।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit