ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহণ অধিদফতর পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দর কর্তৃপক্ষের গুরুত্বারোপ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরকে কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে। স্থলবন্দরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ রইল।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসা, পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
এ সময় নৌপরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম এ অধিদফতরের সার্বিক কার্যক্রম অবহিত করেন। এ সময় নৌপরিবহণ অধিদফতরের চিফ ইঞ্জিনিয়ার মন্জুরুল কবীর, ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৪