বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইন্দো-প্যাসিফিকে নতুন জোট গড়ছে যুক্তরাষ্ট্র, উদ্দেশ্য কী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। যদিও দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন। সম্প্রতি তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে চীনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র একটি জোট গড়ে তুলছে বলে জানান তিনি।

মার্কিন অস্ত্র সরবরাহের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার তাইওয়ানকে দেয়া হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে নতুন জোট গড়ে তোলার জন্য তোড়জোড় শুরু করেছে। অন্যদিকে এক চীন নীতির প্রচারের পাশাপাশি আফ্রিকার সঙ্গে বাস্তব সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

চীন তাইওয়ান দ্বন্দ্বে তাইপে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থানে আছে, আর অন্যদিকে তাইওয়ানকে নিজের ভূখন্ডের অংশ করে রাখতে মরিয়া বেইজিং। প্রতিদ্বন্দ্বী চীনকে যেকোনো মূল্যে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের নতুন জোট গড়ে তোলার উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit