বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

প্রেমে প্রত্যাখ্যান হয়ে ছাত্রীকে এলোপাতাড়ি কোপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর কাণ্ডের মধ্যেই সেখানকার বেলঘড়িয়ায় এক ছাত্রীকে এলাপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। ফলে নারী নিরাপত্তা নিয়ে বেলঘড়িয়া জাতীয় সরক অবরোধ করেছে স্থানীয়রা। অভিযুক্ত যুবকে এলাকার মানুষ গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

জানা গেছে, বেলঘরিয়ার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত খালসা মডেল স্কুলের এক নবম শ্রেণির ছাত্রীকে বেশ কিছু দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বুধবার বিকালে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেই সময় বেলঘরিয়া জাতীয় সড়কের টানেলের ভেতর হাতে ধারালো অস্ত্র নিয়ে বসেছিলেন অভিজিৎ। মেয়েটিকে দেখতে পেয়ে হঠাৎই তার ওপর চড়াও হন ও ধারলো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করেন।

এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ব্যাপক গণপিটুনি দেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তার মাও গুরুতরভাবে আহত হন। প্রথমে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতির হলে সেখান থেকে কলকাতার আরেকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত অভিজিৎ দত্তকে। দোষীর শাস্তির দাবিতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। সূত্র: সংবাদ প্রতিদিন, আজতক, ইটিভি ভারত, দ্য হিন্দু

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit