বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

বিএমডব্লিউ রেখে পুরোনো গাড়িতে ইসি ছাড়লেন সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনে বিএমডব্লিউ রেখে বন্ধুর গাড়িতে নির্বাচন কমিশন (ইসি) ছেড়েছেন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরে মুহূর্তের মধ্যে বন্ধুর পুরোনো গাড়িতে ইসি ছাড়েন সিইসি।  

দায়িত্ব নেওয়ার আড়াই বছরেই বিদায় নিত হল তাকে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আউয়াল কমিশন। পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি সচিব শফিউল আজিম পদত্যাগপত্র গ্রহণ করেন। 

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

তারা নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন।

ওই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে। ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

বিগত সংসদ নির্বাচনের পর থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ সময় বর্তমান নির্বাচন কমিশন বিলোপ করে নতুন কমিশন গঠনেরও দাবি ওঠে। এ নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit