বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম

নিউজিল্যান্ডের মাওরিদের নতুন রানি এনগা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের মাওরি ‘সাম্রাজ্যে’ এলো নতুন রানি। এই রানির নাম এনগা ওয়াই হোনো ই তে পো পাকি। তার বয়স ২৭ বছর। আজ বৃহস্পতিবার নতুন রানির অভিষেক অনুষ্ঠান হয়েছে। ঐতিহ্য মেনে মাওরি প্রধানরা তাকে বরণও করেছেন।

মাওরি রাজা তুহেইশিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান। এনগা প্রয়াত রাজার ছোট সন্তান। তিনি রাজার একমাত্র মেয়ে। নতুন রানি হিসেবে এনগাকে বেছে নেওয়া খুব একটা প্রত্যাশিত বিষয় নয়। 

মাওরিপ্রধানদের নিয়ে গঠিত একটি কাউন্সিল এনগাকে নতুন রানি হিসেবে বেছে নেয়। তাকে রানি হিসেবে নিযুক্ত করে। এনগা ছাড়াও প্রয়াত রাজার দুই ছেলেসন্তান আছে। তারা এনগার বড়। রাজা অসুস্থ থাকাকালে তার এই দুই ছেলে বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন।

ধারণা করা হচ্ছিল, দুই ভাইয়ের মধ্যে কোনো একজন রাজার উত্তরসূরি হবেন। রাজার উত্তরসূরি হিসেবে এনগারের নাম কারও ভাবনায় ছিল না। মাওরি সাংস্কৃতিক উপদেষ্টা কারাইশিয়ানা তাইউরু বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই নিযুক্তি অবশ্যই ঐতিহ্যগত প্রথার একটা ব্যতিক্রম। ঐতিহ্যগতভাবে রাজার বড় সন্তানকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়। আর তিনি সাধারণত একজন পুরুষ হয়ে থাকেন।

একজন তরুণ মাওরি নারীকে রানি হতে দেখাটা সৌভাগ্যের বলে মন্তব্য করেন তাইউরু। বিশেষ করে তিনি এমন একসময়ে রানি হলেন, যখন মাওরিদের নেতৃত্ব পর্যায়ে থাকা ব্যক্তিরা বয়সের ভারে ন্যুব্জ। আবার সম্প্রদায়টি এখন নানান চ্যালেঞ্জের মুখোমুখি।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit