বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার হয়েছেন সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

বুধবার ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অবস্থান নিয়ে ইহুদিবাদী সব বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্ন ও বয়কটের ডাক দেওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

ডেনিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় গ্রেটা থুনবার্গ-সহ অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম ডেইলি একস্ত্রাবলাডেটে প্রকাশিত ছবিতে দেখা যায়, ২১ বছর বয়সী জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনিদের ঐহিত্যবাহী কালো ও সাদা রঙের কেফিয়াহ কাঁধে পরেছেন। সেখানে ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়ের সাথে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সম্পর্ক ছিন্নের দাবিতে একদল শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভের সময় ক্যাম্পাসে প্রবেশ করা পুলিশের সদস্যরা গ্রেটা থুনবার্গ-সহ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া গ্রেটার এক পোস্টে দেখা যায়, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে ‘দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা’ শিরোনামে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক ডজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের ভবনে দাঙ্গা পুলিশের সদস্যদের প্রবেশ করতে দেখা যায় ছবিতে।

কোপেনহেগেন পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, গ্রেফতারকৃতদের নাম আমি এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। তবে বিক্ষোভে অংশ নেওয়া ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে দ্য স্টুডেন্টস এগেইনস্ট অকুপেশন বলেছে, ফিলিস্তিনের পরিস্থিতি যখন আরও খারাপ হচ্ছে, তখন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে।

এতে আরও বলা হয়, “আমরা একটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন ভবন দখলে নিয়েছি: ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই মুহূর্ত থেকে একাডেমিক বয়কট।”

গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদে গত বসন্ত থেকে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করে আসছেন। সূত্র: দ্য গার্ডিয়ান, পলিটিকো

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit