বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

লুণ্ঠিত অস্ত্রের কতগুলো উদ্ধার হয়েছে, জানাল পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : পুলিশ সদর দফতর জানিয়েছে, বাহিনীর লুট হওয়া অস্ত্রের মধ্যে ২ হাজার ৬৬টি আগ্নেয়াস্ত্র ও ৩ লাখ ২০ হাজার ৬৬০টি গুলি এখনো উদ্ধার হয়নি।

এর মধ্যে আছে— চায়না রাইফেল, রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, টিয়ারগ্যাস লঞ্চারসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র।

এছাড়া গোলাবারুদের মধ্যে সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড, টিয়ারগ্যাস সেল ও টিয়ারগ্যাস স্প্রে, কালার স্মোক গ্রেনেড।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের ৫ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্র, ৬ লাখ ৬ হাজার ৭৪২টি গুলি লুট হয়ে যায়।

পরে ৩ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

খোয়া যাওয়া বাকি অস্ত্র-গুলি, লাইসেন্স স্থগিত করার পরও যারা অস্ত্র জমা দেয়নি তাদের আগ্নেয়াস্ত্র এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit