মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

দেশের মাটিতে পা রাখতেই অভিনেত্রীকে যা বললেন ভক্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : কন্যা ভামিকা আর পুত্র অকায়কে নিয়ে ভারতীয় অনুরাগীদের মধ্যে প্রবল কৌতূহল। তারা কি এ দেশে ফিরবে না আর?— জানতে চান সবাই।

অবশেষে দেখা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। মঙ্গলবার রাতে মুম্বাই বিমানবন্দরে তাকে দেখেই উৎসাহিত হয়ে পড়েন চিত্রগ্রাহকরা। তার দেশে ফেরার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এরপর থেকে ভক্ত-অনুরাগীরাও আনুশকার উদ্দেশে নানা রকম মন্তব্য করছেন। অনেকেই বলছেন, এই তো আমাদের প্রিয় অভিনেত্রী ফিরে এসেছেন। তবে ভারতের মাটিতে পা রেখেছেন আনুশকা একা। ছেলেমেয়ে বা স্বামী বিরাট কোহলিকে দেখা যায়নি তার সঙ্গে।

ছেলে অকায়ের জন্মের পর থেকে ভারতে বসবাস করেন না ক্রিকেটার বিরাট কোহলি। বিশেষত কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে লন্ডনে থাকছেন এ দম্পতি। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যেই জন্ম নেয় আনুশকা-বিরাটের দ্বিতীয় সন্তান অকায়। মেয়ে ভামিকা আর অকায়কে নিয়ে ভারতীয় অনুরাগীদের মধ্যে প্রবল কৌতূহল। তারা কি এ দেশে ফিরবে না আর? জানতে চান তাদের ভক্ত-অনুরাগীরা।

আনুশকা শর্মা দেশের মাটিতে পা রাখলেন। তবে তিনি একা এসেছেন। বোঝাই যাচ্ছে, খুব বেশি দিন এ দেশে থাকা হবে না তার। মনে করা হচ্ছে, কোনো অনুষ্ঠানে যোগ দিতেই দেশে ফিরেছেন অভিনেত্রী। মঙ্গলবার কালো টিশার্ট, ট্রাউজার এবং জ্যাকেটে দেখা যায় তাকে। পরিপাটি করে বাঁধা চুল। বিমানবন্দর থেকে বেরিয়ে ফটোসাংবাদিকদের দিকে তাকিয়ে হাসেন, গাড়িতে ওঠার আগে হাতও নাড়েন অভিনেত্রী।

ছেলের জন্মের পর এ নিয়ে দ্বিতীয়বার দেশে ফিরলেন আনুশকা শর্মা। এর আগে বিরাটের একটি আইপিএল ম্যাচে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। মনে করা হচ্ছে, বিরাট-আনুশকা পাকাপাকিভাবে লন্ডনেই বসবাস করবেন। সে ক্ষেত্রে বড় প্রশ্ন হলো— আনুশকা কি আর বলিউডে অভিনয় করবেন না? অনুরাগীরা অপেক্ষা করছেন উত্তরের জন্য।

উল্লেখ্য, আনুশকাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে– ‘জ়িরো’-তে। সে ছবিতে তার সঙ্গে ছিলেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। এর পর বাঙালি ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদা এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা ছিল ওটিটি প্লাটফর্মে। কিন্তু জানা গেছে, আনুশকার ভাই কর্নেশ শর্মার প্রযোজনা সংস্থা এবং ওটিটি প্লাটফর্মের মধ্যে কিছু সমস্যা তৈরি হওয়ায় ছবির মুক্তি আটকে রয়েছে।

ইতোমধ্যে পাকাপাকিভাবে বিদেশে পাড়ি দিয়েছেন আরেক অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডে ছবি করার বিষয়ে তিনি সাফ জানিয়েছিলেন, বিদেশ থেকে ভারতে ফিরেও তিনি কয়েক মাস শুটিং করে যেতে পারবেন। আনুশকা তেমনই ভাবছেন কিনা, উত্তর দেবে— সময়। 
 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ‍৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit