মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম

‘দেশটা তোমার বাপের নাকি’- এর আদলে গান গেয়ে ভারতীয় শিল্পী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের মধ্যে আলোচনায় আসা গান ‘দেশটা তোমার বাপের নাকি’–এর কথার আদলে গান গেয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের এক শিল্পী।

আসাম পুলিশের হাতে রোববার গ্রেপ্তার আলতাফ হোসেন একজন ইউটিউবারও। বিহু গানের বিতর্কিত সংস্করণের জন্য তিনি পরিচিত। ধুবরি জেলার বাসিন্দা তিনি।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, গানের মাধ্যমে রাজ্যের জাতিগত সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আলতাফকে। বিভিন্ন জাতি গোষ্ঠীর সমালোচনা সত্ত্বেও তার গান সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার ভিউ পেয়েছে।

‘দেশটা তোমার বাপের নাকি’ গানের কথা ইথুন বাবুর। গেয়েছেন মৌসুমী চৌধুরী। বাংলাদেশি এ গানের অনুসরণে গান গেয়েছেন আলতাফ, যার অর্থ– ‘দেশটা কি তোমার বাবার?’

তার গ্রেপ্তারে নিয়ে সমালোচনা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। জনসাধারণকে অসমীয়া সম্প্রদায়ের সামাজিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সমাজে ভালোভাবে থাকতে অবশ্যই এর মূল বৈশিষ্ট্যগুলোকে সম্মান করতে হবে। যদি কেউ আমাদের সভ্যতা, ঐতিহ্য বা সাংস্কৃতিক চর্চাকে এমনভাবে প্রচার করে যা আমাদের নিয়ম থেকে বিচ্যুত হয়, তবে তা গ্রহণ করা হবে না।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ‍৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit