বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ডায়াবেটিস রোগীর মৃত্যুর কারণ হতে পারে হৃদরোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

স্বাস্থ্য ডেস্ক : এখন প্রতিনিয়তই দেখা যায় কম বয়সিদেরও ডায়াবেটিস হচ্ছে। এমনকি সদ্যোজাত শিশুও বাদ এ থেকে বাদ যাচ্ছে না। ডায়াবেটিস রোগীদেরই হার্টে ব্লক, হার্টঅ্যাটাক, হার্ট ফেলিওরের মতো অসুখের সম্ভাবনা দেখা দেয়।

এ বিষয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালের হৃদরোগ চিকিৎসক দিলীপ কুমার বলেছেন, হার্টের রোগের আরও একটি কারণ হলো ডায়াবেটিস। কারণ অল্প বয়সিদেরও ডায়াবেটিস হচ্ছে। এমনকি সদ্যোজাত শিশুও বাদ যায় না এ রোগ থেকে। ডায়াবেটিসজনিত হার্টের অসুখের নাম হলো— ‘ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি’।

চিকিৎসকের ভাষায়— ডায়াবেটিসের রোগীর মৃত্যু সব সময়েই যে রক্তে শর্করা বাড়া বা কমার জন্য হবে, তা কিন্তু নয়; অধিকাংশ ক্ষেত্রেই প্রাণসংশয়ের ঝুঁকি বাড়ে ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের রোগীর যদি রক্তে শর্করার মাত্রা যদি বাড়তে থাকে, তা হলে হার্টের কাজ করার ক্ষমতা ২০-২৫ শতাংশ কমে যায়। হার্ট দুর্বল হয়ে পড়ে।এবং মৃত্যুঝুঁকিও বাড়ে।

কার্ডিওমায়োপ্যাথি হলো হৃদপেশির রোগ। হৃৎপিণ্ডের পেশিতে প্রদাহ হয়। হৃদরোগ চিকিৎসক দিলীপ কুমার জানাচ্ছেন, এ ক্ষেত্রে হদপেশি শক্ত হয়ে রক্ত চলাচলে বাধা তৈরি করে। ফলে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যায়। হার্ট ঠিকমতো রক্ত ও অক্সিজেন পাম্প করতে পারে না। তখন ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হতে পারে। হৃদযন্ত্র হঠাৎ করে শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়। ফলে শরীরের কোষে কোষে তো বটেই, মস্তিষ্কেও অক্সিজেন পৌঁছতে পারে না। তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। বুকে ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

ডায়াবেটিসের রোগীদের আরও একটি সমস্যা হচ্ছে ‘অ্যাথেরোসক্লেরোসিস’ হওয়ার ঝুঁকিও বেশি থাকে। এ ক্ষেত্রে ধমনীর দেয়ালের মধ্যে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে। একে বলে ‘প্লাক’। এর ফলে ধমনী সংকীর্ণ হয়ে রক্তপ্রবাহকে বাধা দিতে পারে। তখন হার্টঅ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। 

ডা. দিলীপ কুমার জানান,  ডায়াবেটিসের রোগীদের নিয়মিত পরীক্ষা করতে হবে রক্তে শর্করার মাত্রা বাড়ছে, না কি কমছে। সেই সঙ্গে বছরে অন্তত একবার হার্টের চেকআপ করিয়ে নিতে হবে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার উপায় হলো স্থূলতা ও লিপিড লেভেলকে নিয়ন্ত্রণে রাখা। যদি খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা যায়, তা হলেই হার্টের রোগের সম্ভাবনা অনেকখানি কমে যাবে।

 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit