শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বাংলাদেশের শিল্প খাতকে নতুন উচ্চতায় দেখতে চান প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের শিল্প খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্যবসায়ী নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা দেশের শিল্প খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই’।

ব্যবসায়ী নেতারা এ সময় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন শিল্পকারখানায় ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। বহিরাগতদের ইন্ধনে এসব হচ্ছে উল্লেখ করে শিল্প এলাকাগুলোয় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

শিল্পকারখানাগুলোকে নিরাপদ রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে শিল্পকারখানাগুলোকে নিরাপত্তা দেওয়া’।

ব্যবসায়ী নেতাদের সঙ্গে এই বৈঠকে শ্রম খাতে সংস্কারের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বেশি ক্রয়াদেশ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের জন্য বড় সুযোগ এসেছে। আমাদের শ্রম আইনগুলোকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মানে নিয়ে যেতে হবে’।

বিশ্বের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ এবং দেশিয় প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি ক্রয়াদেশ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও ব্যবসায়ীদের অবহিত করেন প্রধান উপদেষ্টা।

ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, সাবেক এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, মীর নাসির হোসেন, সাবেক বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাসের এজাজ বিজয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit