বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের জন্য পাকিস্তানকে স্কলারশিপ চালুর অনুরোধ ধর্ম উপদেষ্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে  তার অফিস কক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে  সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা এ অনুরোধ জানান। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে।

বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশি মাদ্রাসা ও বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দুদেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। উপদেষ্টার এ অনুরোধে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি হাইকমিশনার।

অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার  ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এরূপ ফ্লাইট চালু করা সম্ভব হলে দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে। এছাড়া, সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনার ধর্ম উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানান। এ সময়  ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নায়েব আলী মন্ডল ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit